August 18, 2025

বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সম্পন্ন।

১৮/০৮/২৫খ্রি: সোমবার বিদ্যালয় অডিটরিয়ামে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি এডভোকেট মোহাম্মদ দেলোয়ার হোছাইন এবং সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক শংকর বসাক মহোদয়। সমাবেশে অভিভাবকদের মধ্যে বক্তব্য প্রদান করেন জনাব ওমর ফারুক, জনাব জাহাংগীর আলম, জনাব আবদুল আজিজ, জনাব আমজাদ হোসেন এবং মহিলা অভিভাবক উম্মে সালমা। শিক্ষকদের মধ্যে বক্তব্য প্রদান করেন বাবু দীপক দাশ, শিক্ষক প্রতিনিধি অঞ্জন কান্তি নাথ প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। সভায় বিদ্যালয়ের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি জনাব মাহাবুবুর রহমান ফরহাদীর আম্মাজানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আত্মার মাগফেরাত কামনা এবং নিরবরতা পালন করা হয়। বক্তব্যে প্রধান অতিথি মহোদয় শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকার কথা গুরুত্বারোপ করেন। সমাবেশে অভিভাবকদের সাথে শিক্ষক ও বিদ্যালয় কমিটির সাথে প্রাণবন্ত পরিবেশে শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।